সরস্বতী পূজা

যখন সরস্বতী ঠাকুর আসবে,
কতো আনন্দ, কতো মজা হবে।
সেজেগুজে দেখতে যাবো প্রতিমা।
সঙ্গে যাবে আমার বাবা-মা।
খিচুড়ি, আলুভাজা আর থাকে কুল।
নিমন্ত্রণ খেতে কারোর কোনো হয় না ভুল।
সরস্বতী পুজোর দিন হয় নাকো পড়া।
কি আনন্দে হয় নাচ, গান করা।
পুজোর শেষে যাই, দধিকর্মা খেতে।
ঠাকুর বিসর্জনে ভালো লাগে না যেতে।
আবার যখন আসবে সরস্বতী পূজা।
তখন হবে আবার হৈ চৈ আর মজা।

অভিনবর রোজনামচা
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র