ঘোষাল বাড়ির অন্নপূর্ণা পূজা হয় কতো বড়ো।
দূরদূর থেকে লোকজন হয় কতো জড়ো।
অতিথিরা আসে ব্যাঙ্গালোর, রায়পুর, সুদূর দিল্লি থেকে।
গোবিন্দ অভিনন্দন জানায় সবাইকে সাদরে ডেকে ডেকে।
খাওয়া দাওয়া, হৈ চৈ কতো হয় মজা।
বছর বছর হয় যেন মা, এই রকমই পূজা।
প্রতিমা নিয়ে হৈ হৈ করে আমরা যাই ভাসানেতে।
ফিরে এলে বন্দনা দেয় আমাদের আইসক্রিম মিষ্টি খেতে।
বন্দনার এই আতিথেয়তায় মুগ্ধ আমরা সবাই।
বিজয়াতে মন খারাপ করে, সবাইকে জানাই বাই বাই।
সবাই মিলে মায়ের কাছে এই করি প্রার্থনা।
আমাদের পূরণ করো মা, সকল মনোবাসনা।