অল্‌রাউন্ডার

এক যে আছে শান্ত ছেলে, নাম তার অভীক।
নৈনিতালে বেড়াতে গিয়ে তাকায় এদিক ওদিক।
অভীক খুব ভালো ছেলে, যখন‌ই ডাকে তখন‌ই আসে।
মা, বাবা সবাই তাকে খুব ভালোবাসে।
যখন তখন করে না সে বায়না।
ফল ছাড়া অন্য কিছু খায়না।
অভীক ভালো সিনথেসাইজার বাজায়, লেখাপড়া করে।
সাঁতার, ব্যায়াম, ক্যারাটে সবই করতে পারে।
অভীক কবিতা লিখতে পারে, চালাতে পারে সাইকেল।
বড়ো হলে হবে মস্ত বড়ো কবি যেন মাইকেল।
অভীককে দিলাম আমার অনেক অনেক আশীর্বাদ।
পড়াশুনা, গানবাজনা, খেলাধূলায় করো বাজিমাত।

অল্‌রাউন্ডার
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র