অভিনবর ডেঙ্গুজ্বর

কলকাতা থেকে ছেলে ডেঙ্গু নিয়ে এলো।
রায়পুরে হসপিটালে ভর্তি হতে হলো।
দিনরাত স্যালাইন চললো হাতে।
ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হলো তাতে।
খাচ্ছে শুধু বেদানা, পেঁপে, আপেল হরেক ফল।
আর আছে ঠাম্মির হাতের নরম ভাত আর ডাবের জল।
সারা রাত হসপিটালে মাম্‌মাম্ কে কাছে চাই।
আর ভালো লাগছে না, বাড়ি চলে যাই।
ছেলের চোখে জল, পাপা নেই কাছে।
আরে পাগল পাপার কি সেই অবসর আছে?
হাজার মাইল উড়ে পাপা যেই ফিরে এলো।
অভিনবর রোগব্যাধি এক নিমেষে পালিয়ে গেলো।

অভিনবর ডেঙ্গুজ্বর
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র