আমাদের বাবা

চার ছেলে আর দুই মেয়েকে রেখে বাবা গেলেন চলে।
মা আগেই পৃথিবী ছেড়েছেন, কোনো কথা না বলে।।
বড় ছেলে, মেজ ছেলে, বাড়ি থেকে দূরে আছে।
সেজ ছেলে, ছোট ছেলে, থাকতো বাবার কাছে।।
খাওয়া দাওয়া, পুজো পার্বণ, বড়োই ভালো বাসতো।
বারো মাস উৎসব বাড়িতে লেগেই থাকতো।।
কতো হ‌ইচ‌ই, কত আনন্দ, কেউ যেত না বাদ।
সবাইকে বাবা প্রাণ ভরে করতো আশীর্বাদ।।

আমাদের বাবা
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র