রূপসা খুবই ভালো মেয়ে। পড়াশুনায় ভালো সবার চেয়ে। যখনই ডাকে, তখনই আসে। সবাই তাকে বড়ো ভালোবাসে। নিজে নিজে সব কাজ করে। মাছ বেছে একা খেতে পারে। বয়স মোটেই বেশি নয়। সবাই দেখে অবাক হয়।