কোচিং শুরু হলো, বেলা তিনটে।
হিন্দিতে ইংলিশে কথা বলে, বাংলা চলে না মোটে।
এক এক জনের এক এক টাইমে আসা।
ছাত্র ছাত্রীদের সব ভিন্ন ভিন্ন ভাষা।
উড়িয়া, পাঞ্জাবি, মারাঠি, খ্রিস্টান আছে।
এই বাড়িতেই থাকে সব আশেপাশে।
আর আছে একজন বাঙালি।
তার সাথেও হিন্দিতে কথা বলি।
এক একজনের এক একরকম কালচার।
মনে হয় গোটা ভারতবর্ষ, এসেছে বাড়িতে আমার।