শর্মিষ্ঠা চালাচ্ছে রায়পুরে গাড়ি।
পাশে বসে আছে গর্বিত শাশুড়ি।
যাচ্ছি আমরা রেল স্টেশনেতে।
অরিন্দমকে স্টেশন থেকে আনতে।
বলেছিলো কলকাতা থেকে পাটালি, মিষ্টি আনবে
আশা করে আছে সবাই, মনের সুখে খাবে।
কিছুই আনেনি খাবার, ব্যাগ পুরো ফাঁকা।
হাত নেড়ে নেড়ে, মজা করে এলো একা।
জিজ্ঞাসা করলাম, "কেন দিলে এরকম সাজা"?
হেসে বললো, "তোমাদের সাথে করলাম একটু মজা"।