বেড়ালের নাম রূপো বাবা।
কিছুতে দেয় না সে থাবা।
খায় শুধু মাছ আর ভাত।
বেড়ালের নেই কোনো উৎপাত।
ব্রেকফাস্টে খায় জ্যান্ত চারা।
দেয় না তখন কোনো সাড়া।
লাঞ্চে চাই কাতলার পেটি ভাজা।
চলে না তার কাঁটাভরা ল্যাজা ট্যাজা।
সারাদিন সে এঘর ওঘর করে।
ক্লান্ত হয়ে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে।
নেই তার কোনো আজেবাজে বায়না।
বাসি পচা খাবার কিন্তু খায় না।