রাজ কাহিনী

একটা আছে ভালো ছেলে, নাম তার রাজ।
কম্পিউটার আর কার্টুন দেখা তার প্রিয় কাজ।
সারাদিন সবাই তাকে ডাকাডাকি করে বটে।
কিন্তু সাড়া দিতে সে পছন্দ করে না মোটে।
কালীতলা মাঠে বসেছে বিরাট মেলা।
দাদু খেলনা নিয়ে এলে, করবে সে খেলা।
ঠাকুমা সদাই বলে, "আমার রাজের নেই কোনো বায়না।"
রাজ কিন্তু ডিম ছাড়া মোটে ভাত খায় না।
লেখাপড়া আঁকাজোকা সবেতেই সে খুব ভালো।
বড়ো হয়ে বাবা-মা, দাদু-ঠাকুমার মুখ করবে আলো।

রাজ কাহিনী
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র