বুবু কতো কী, দিয়ে যায় খাবার।
লজ্জা করে, বলার কিছু নেই আমার।
গরম খিচুড়ি, তরকারি আর ভাজা।
খুব ভালো খেলাম, লাগলো বড়ই মজা।
আমি কিছু খাই না, একা আছি বলে।
ভালো মন্দ খাওয়াবো, তোমার দিদি এলে।
দেবার মতোই কিছুই আমার নাই।
এখন ভালোবাসা দিলাম শুধু তাই।